ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১২ ফেব্রুয়ারি ২০২৩, রবিবার, ৬:৫৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৫৪ অপরাহ্ন

banglahour

ঢাকা: সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে হবে। তামাকজাত পণ্য জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করার লক্ষ্যে সরকার কাজ করছে।

মন্ত্রী আজ রবিবার (১২ ফেব্রুয়ারী) রাজধানীর সিরডাপ মিলনায়তনে জনস্বাস্থ্য বিষয়ক সংসদীয় ফোরাম ' ন্যাশনাল পার্লামেন্টারী ফোরাম ফর হেলথ এন্ড ওয়েল বিয়িং' এর আয়োজনে তামাক নিয়ন্ত্রণে জাতীয় পরামর্শক সভায় (ন্যাশনাল এডভোকেসি মিটিং টু প্রমোট টোব্যাকো কন্ট্রোল ইন বাংলাদেশ)  প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন,  দেশের কাংখিত উন্নয়নে নতুন প্রজন্মকে সুস্থ ও সবল হতে হবে। তামাকজাত পণ্যের ব্যাবহার এ ক্ষেত্রে অন্তরায়। প্রত্যক্ষ ও পরোক্ষ ধুমপান জনস্বাস্থ্যের জন্য হুমকি। কোমলমতি শিক্ষার্থীরা যেন ধুমপান ও মাদকদ্রব্য থেকে দূরে থাকে সে বিষয়ে শিক্ষক,  অভিভাবকসহ সমাজের সকল শ্রেণির মানুষকে সচেতন থাকতে হবে।

মন্ত্রী আরও বলেন, ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত দেশ গঠনে তামাকচাষে ব্যবহৃত জমিতে বিকল্প কৃষি পণ্যের চাষাবাদ বাড়াতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য বিষয়ক সংসদীয় ফোরামের চেয়ারম্যান অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত এম পি।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম