ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পিরোজপুরে ঋণের দায়ে ব্যবসায়ীর আত্মহত্যা

সারাদেশ | পিরোজপুর প্রতিনিধি

(১ বছর আগে) ২৮ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ১২:১৪ পূর্বাহ্ন

banglahour

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ঋণের বোঝা সহ্য করতে না পেরে নান্না ফরাজী (৫৫) নামে এক সুপারি ব্যবসায়ী কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার মিরুখালী ইউনিয়নের বাদুরা গ্রামের বাসিন্দা।

পরিবারের সদস্যরা জানান, বুধবার (২৭ আগস্ট) ভোর রাতে তিনি বিষপান করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষপানের আগে একটি চিরকুটে নান্না ফরাজী লিখে যান—
আমি নান্না ফরাজী। আমার মৃত্যুর জন্য পরিবারের কোনো লোক দায়ী নয়। আমি মেলা টাকা দেনা, দেয়ার মতো কোনো পথ নাই। তাই দুনিয়া থেকে চলে যাওয়া ছাড়া উপায় নাই। কোনো ভাই-বন্ধু মাফ করতে পারলে মাফ করবেন। আমার লাশের পোস্টমর্টেম করবেন না।

মৃতের বড় ভাই তোফায়েল ফরাজী জানান, নান্না সুপারি ব্যবসা করতেন। স্থানীয় লোকজন ও এনজিওর কাছে প্রায় দেড় কোটি টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন। কিস্তি শোধ করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর পঞ্চায়েত বলেন, ঋণের চাপে মাঝে মাঝে তাকে হতাশাগ্রস্ত দেখা যেত। সকালে শুনি তিনি বিষপান করেছেন।

মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম বলেন, পরিবারের বক্তব্য অনুযায়ী ঋণের কিস্তি পরিশোধে অক্ষম হয়ে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম