ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি ভঙ্গ করে রোডম্যাপ দিয়েছেন: কুমিল্লায় জামায়াত নেতা তাহের

রাজনীতি | কুমিল্লা প্রতিনিধি

(১ বছর আগে) ২৯ আগস্ট ২০২৫, শুক্রবার, ২:০২ অপরাহ্ন

banglahour

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েব আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন, প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছেন। তিনি বলেন, এই রোডম্যাপ একটি সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীলনকশা।

শুক্রবার সকালে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের মিলনায়তনে চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

তাহের বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জামায়াতের কোনো আপত্তি নেই। আমরা ১৫ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখেই প্রস্তুতি নিচ্ছি। তবে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনের জন্য জুলাই চার্টারকে আইনগত ভিত্তি দিতে হবে এবং তার আলোকে নির্বাচন করতে হবে। কিন্তু তা না করেই যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, সেটি একটি সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র।

তিনি আরও বলেন, আগের ট্র্যাডিশনাল পদ্ধতি নাকি নতুন প্রস্তাবিত পিআর—এর মধ্যে একটি চূড়ান্ত না হওয়া পর্যন্ত রোডম্যাপ ঘোষণা করা নির্বাচন কমিশনের গুরুতর অপরাধ। এজন্য তিনি নির্বাচন কমিশনকে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মুফতি মাহফুজুর রহমান। এ সময় আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আব্দুস সাত্তার, কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন, সহকারী সেক্রেটারি আব্দুর রহিম, কালিকাপুর ইউনিয়ন আমির আবুল হাসেম প্রমুখ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম