বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে শহরের সিটি কলেজ প্রাঙ্গণে এ ক্যাম্পের উদ্বোধন করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিপন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল ইসলাম মিলন, ড্যাব নেতা ডা. হাসানুজ্জামান প্রমুখ।
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে দিনব্যাপী এই ক্যাম্পে শহরের বিভিন্ন এলাকার ৩ শতাধিক রোগী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ গ্রহণ করেন। ঝিনাইদহ ও মাগুরার হাসপাতালের চিকিৎসক ডা. আসিফ হোসেন, ডা. তারিন শুভ, ডা. প্রান্ত এবং ডা. জোহান হোসেন ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন।
বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ পেয়ে উপকৃত হতদরিদ্ররা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
