দিনাজপুরের নবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ নাজমুল হুদা (৪৫) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার বিনোদনগর পূর্ব জয়দেবপুর এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেফতার নাজমুল হুদা ওই এলাকার মৃত আবু বক্কর ছিদ্দিকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন জানান, নাজমুল হুদার বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
