ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পটুয়াখালীতে নুরের ওপর হামলার প্রতিবাদে গণ অধিকার পরিষদের মশাল মিছিল

রাজনীতি | পটুয়াখালী প্রতিনিধি

(১ বছর আগে) ৩০ আগস্ট ২০২৫, শনিবার, ১০:০১ পূর্বাহ্ন

banglahour

ঢাকায় ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে নিজ জেলা পটুয়াখালীতে মশাল মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

শুক্রবার রাত ১১টায় শহরের নতুন বাজারস্থ গণ অধিকার পরিষদের কার্যালয় থেকে মশাল মিছিলটি শুরু হয়ে একই স্থানে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. শাহ আলম সিকদার,

এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

এছাড়া একই দাবিতে কলাপাড়া ও গলাচিপাতেও পৃথকভাবে মশাল মিছিল করেছে স্থানীয় নেতাকর্মীরা।

বক্তারা বলেন গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক নুরুল হক নুরের ওপর প্রকাশ্যে হামলা দেশের গণতান্ত্রিক আন্দোলনের ওপর আঘাত। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম