দিনাজপুরের নবাবগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা প্রতিশ্রুতি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দিনাজপুর-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী এজেএম সাহাবুদ্দিন সুজনের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করে।
এসময় এজেএম সাহাবুদ্দিন সুজন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
শোভাযাত্রায় উপজেলা বিএনপি ও ৯ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। পরে মোটরসাইকেল বহরটি লিফলেট বিতরণের উদ্দেশ্যে বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাটের দিকে রওনা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
