ঢাকা, ৮ আগস্ট ২০২৬, শনিবার, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জামালপুরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

রাজনীতি | আলী আকবর, জামালপুর প্রতিনিধি

(১১ মাস আগে) ৩০ আগস্ট ২০২৫, শনিবার, ৩:২২ অপরাহ্ন

banglahour

গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর এবং কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে সংগঠনটি।

শনিবার দুপুরে শহরের বজ্রাপুরস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গেইটপাড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ ও এক ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইকবাল হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাকির হোসাইন। বক্তব্য রাখেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি অ্যাড. মোশারফ হোসেন, মাদারগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহবায়ক রুবেল মিয়া, বকশীগঞ্জ উপজেলা আহবায়ক শাহরিয়ার সুমন, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ হৃদয়, সদর উপজেলা আহবায়ক এহসান হাবিব রাহাত, পৌর শাখার আহবায়ক শাকিল হাসান এবং সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার আহবায়ক মাহমুদুল হাসান বিবেগ প্রমুখ।

বক্তারা ভিপি নূর-এর ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন। একইসঙ্গে তারা জাতীয় পার্টি নিষিদ্ধ এবং ২৪ ঘণ্টার মধ্যে জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবি জানান।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯