ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আগামী নির্বাচনে সমতল জনগোষ্ঠীর সমর্থন চায় বিএনপি: তারেক রহমান

রাজনীতি | তাহিরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি,ঢাকা।

(১ বছর আগে) ৩০ আগস্ট ২০২৫, শনিবার, ৭:৩১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৪৯ অপরাহ্ন

banglahour

ময়মনসিংহে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় প্রতিনিধি সমাবেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি আগামী নির্বাচনে দেশের সমতল জনগোষ্ঠীর সমর্থন চায়।

তিনি বলেন, জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া সহজ করার পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রতিটি জাতি-গোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি আস্থা ও সম্মান জানিয়ে তিনি যোগ করেন, ভাষার বহুত্ব ও সংস্কৃতির বৈচিত্র প্রতিটি জাতিগোষ্ঠীর স্বতন্ত্রবোধের প্রেরণা। এসবের উন্নয়নে রাষ্ট্রের যথাযথ ভূমিকা থাকা আবশ্যক।

তারেক রহমানের নেতৃত্বে বিএনপির ৩১ দফা রাষ্ট্র মেরামতের প্রস্তাব অনুযায়ী, জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে। ক্ষমতায় এলে প্রতিটি অধিকার বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস দেন তিনি।

সমাবেশে বিশেষ অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের বর্তমান ফ্যাসিস্ট শাসনের দীর্ঘ নির্যাতনের পর একটি নতুন বাংলাদেশ গঠনের সুযোগ এসেছে। তিনি বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করার চক্রান্ত ও উগ্রবাদের মাধ্যমে বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে, স্বাধীনতা ও অধিকার রক্ষায় কাজ চালিয়ে যেতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় সভাপতি মৃগেন হাগিদগ, উপস্থিত ছিলেন উপদেষ্টা ও নেতৃবৃন্দ, সহ সভাপতি, সাংগঠনিক সম্পাদক ও অন্যান্য জেলা-অঞ্চলের নেতারা।

সমাবেশে সমতল জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য ও সাংস্কৃতিক উপস্থাপনা করা হয়। প্রধান অতিথি তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমতলের নারীদের মাঝে ২৬টি সেলাই মেশিন বিতরণ করেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম