ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নড়াইলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা ছড়িয়ে দেওয়ার আহ্বান

রাজনীতি | মির্জা রন্টু নড়াইল প্রতিনিধি ।

(১ বছর আগে) ৩০ আগস্ট ২০২৫, শনিবার, ৭:৫৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৫৯ অপরাহ্ন

banglahour

নড়াইলে বিএনপির কলাবাড়ী ইউনিয়ন আয়োজিত জনসভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দেশের গ্রাম, গঞ্জ, হাট ও বাজারে ছড়িয়ে দিতে হবে।

শনিবার (৩০ আগস্ট) বিকাল ৫টায় কলাবাড়ী হাইস্কুল মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত এই জনসভায় সভাপতিত্ব করেন কলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি শরিফ আব্দুল কাইয়ুম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোল্যা লিয়াকত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ার‌ম্যান এ্যাড. এস এম অলিউর রহমান, নড়াগাতী থানা বিএনপির সভাপতি খাঁন মতিয়ার রহমান, কালিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসজাদুর রহমান মিঠু, নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবিরসহ অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ।

বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, দেশের মানুষ পিআর বোঝেনা। তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ আমলে বিভিন্ন স্থানে খুনের ঘটনায় বিএনপির লোকদের নামে মামলা দেওয়া হয়েছে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম