ঢাকা, ৩১ মে ২০২৬, রবিবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শেখ হাসিনা সৈরাচার ছিলেন, কিন্তু ড. ইউনূস তার চেয়ে বড় সৈরাচার: কাদের সিদ্দিকী

রাজনীতি | টাঙ্গাইল প্রতিনিধি

(৯ মাস আগে) ৩০ আগস্ট ২০২৫, শনিবার, ৯:১৯ অপরাহ্ন

banglahour

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও কাদেরিয়া বাহিনীর প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, “আল্লাহর পক্ষ থেকে গজব নেমেছে, তাই শেখ হাসিনা গেছেন, তবে একা যাননি। মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীর গালে জুতা মারা হলে, সেটা ড. ইউনূসের গালেও জুতা মারার শামিল।”

রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইলের ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী অভিযোগ করে আরও বলেন, শেখ হাসিনা সৈরাচার ছিলেন, কিন্তু ড. ইউনূস তার চেয়ে বড় সৈরাচার। তিনি কিছু অযোগ্য তরুণকে উপদেষ্টা বানিয়েছেন, যাদের দেশ চালানোর কোনো যোগ্যতা নেই।

সমাবেশে তিনি প্রখ্যাত শিক্ষাবিদ প্রিন্সিপাল ইব্রাহিম খাঁর অবদান স্মরণ করেন এবং মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ৫০ হাজার টাকায় উন্নীত করার দাবি জানান।

মুক্তিযোদ্ধা ফজলুল হক বীর প্রতীকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কাদেরিয়া বাহিনীর কোম্পানি কমান্ডার হুমায়ুন বাঙ্গাল, আজাদ মনসুর আজাদ ছিদ্দিকী, আবুল কালাম আজাদ বীর বিক্রমসহ বহু মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে বিএনপির ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা কাদের সিদ্দিকীকে দালাল আখ্যা দিয়ে স্লোগান দেয়। পরে তিনি পুলিশ পাহারায় ভূঞাপুর ত্যাগ করেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯