চুয়াডাঙ্গা সীমান্তে পাঁচ দিনের কার্যক্রমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৭ লাখ ৭১ হাজার ২০০ টাকার মাদক ও চোরাচালানপণ্য জব্দ করেছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী জানান, ২৭ থেকে ৩১ আগস্ট দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট, দর্শনা, সুলতানপুর, বড়বলদিয়া ও ঠাকুরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এই সফল অভিযান পরিচালিত হয়। একই সময়ে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টাস্কফোর্স অভিযানও পরিচালিত হয়েছে।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে:
১৯ বোতল ভারতীয় মদ
৬৭ বোতল ভারতীয় ফেন্সিডিল
৩ কেজি ভারতীয় গাঁজা
৩ হাজার ট্যাপেনটাডল ট্যাবলেট
ভারতীয় শাড়ী ও থ্রীপিস
২০২টি ভারতীয় কসমেটিক্স
২০০টি চায়না দুয়ারী জাল
৫০০ কেজি চায়না কারেন্ট জাল
১৮০ কেজি ভারতীয় পেঁয়াজ ও অন্যান্য ভারতীয় খাদ্যদ্রব্য
হায়দার আলী আরও জানান, চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় মাদক ও চোরাচালান চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সম্ভাব্য পয়েন্টগুলোতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
