ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজনীতি | রাঙ্গামাটি প্রতিনিধি।

(১১ মাস আগে) ১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ৪:১৫ অপরাহ্ন

banglahour

গণতন্ত্র পুনরুদ্ধার ও আসন্ন জাতীয় নির্বাচনের সব ধরনের ষড়যন্ত্র প্রতিহতের শপথ নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান। রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মনি স্বপন দেওয়ান, সংসদ সদস্য প্রার্থী মৈত্রী চাকমা, সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম ভূট্টো, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পনির, যুবদলের সভাপতি মো. নুরুন্নবী, ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বিরসহ অঙ্গসংগঠনের অন্যান্য নেতারা।

বক্তারা বলেন, দেশের মানুষ মনে করছে জাতীয় স্বার্থ রক্ষা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তারেক রহমানের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। তার নেতৃত্বে জাতীয় অর্থনীতি, শিক্ষা, কর্মসংস্থান, দুর্নীতি দমন ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।

তারা আরও বলেন, আসন্ন নির্বাচনে সম্ভাব্য সাফল্যের লক্ষ্যে বিএনপিকে আরও গতিশীল ও জনমুখী সংগঠনে রূপান্তরিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পরে পাহাড়ি নারীরা নিজস্ব সংস্কৃতির পোশাকে সজ্জিত হয়ে র‌্যালিতে অংশ নেন। র‌্যালিটি রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম