ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভূঞাপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

অন্যান্য | টাঙ্গাইল প্রতিনিধি

(৭ মাস আগে) ১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ৪:১৭ অপরাহ্ন

banglahour

টাঙ্গাইলের ভূঞাপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে দুই দিন ধরে অনশন করছেন কবিতা (১৭) নামে এক তরুণী। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, ভূঞাপুর উপজেলার বাননহাটা গ্রামের শামীম শেখের ছেলে রিফাত ও একই এলাকার কবিতার মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। তারা একই স্কুলে পড়াশোনা করার সুবাদে ঘনিষ্ঠ হন এবং একে অপরকে বিয়ের প্রতিশ্রুতিও দেন। সম্প্রতি কবিতার পরিবারের পক্ষ থেকে অন্যত্র বিয়ের কথা শুরু হলে সম্পর্কটি জটিল হয়ে ওঠে।

এ অবস্থায় গত রবিবার (৩১ আগস্ট) সকালে কবিতা প্রেমিক রিফাতের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন। পরিবারের লোকজন তাকে বুঝিয়ে বাড়ি ফিরিয়ে দিলেও বিকেলে তিনি আবারও রিফাতের বাড়িতে ফিরে গিয়ে বিয়ের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন।

অনশনরত কবিতা বলেন, আমরা দুই বছর সাত মাস ধরে একে অপরকে ভালোবাসি। আমি বিয়ের দাবিতেই রিফাতের বাড়িতে এসেছি। বিয়ে না হওয়া পর্যন্ত এখানেই থাকব।

রিফাতের চাচা মুক্তার হোসেন জানান, রিফাতের বাবা বর্তমানে বাড়িতে নেই। এ বিষয়ে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে।

অন্যান্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯