পিরোজপুরে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় পিরোজপুর পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে শেষ হয়। শোভাযাত্রায় নেতাকর্মীদের হাতে ছিল রঙিন ব্যানার, ফেস্টুন, দলীয় প্রতীক এবং জাতীয় ও দলীয় পতাকা।
শোভাযাত্রার পর টাউন ক্লাব মাঠে স্বাধীনতা মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন সভাপতিত্বে ও সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু।
সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন, সাইদুল ইসলাম কিসমত, হাসানুল কবির লীন, আফজাল হোসেন টিপু, জেলা কৃষক দলের সভাপতি নাসির আহমেদ বাচ্চু, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কামরুজ্জামান তুষার, সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি এবং সদস্য সচিব তহিদুল ইসলাম।
অনুষ্ঠানে জেলার ৭টি উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
