ঢাকা, ৩১ মে ২০২৬, রবিবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English
বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল, নির্বাচনী প্রস্তুতিতে ঐক্যের ডাক

হিজলায় আলতাফ হোসেন খোকনের নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজনীতি | হিজলা প্রতিনিধি

(৮ মাস আগে) ৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ১১:১১ অপরাহ্ন

banglahour

হিজলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলতাফ হোসেন খোকনের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের হিজলা উপজেলায় এক বিশাল র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টার দিকে উপজেলা পরিষদ মাঠ থেকে র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে হ্যালি প্যাড মাঠে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় ধানের শীষের বিজয়ের জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। হিজলা উপজেলা বিএনপিতে কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজের ঠাঁই হবে না।”

এ সময় তিনি আরও বলেন, স্বেচ্ছাসেবক দলের কান্ডারি ও জননেতা রাজীব আহসান জীবনের ঝুঁকি নিয়ে বিএনপির জন্য সংগ্রাম করেছেন। হিজলা উপজেলা বিএনপি রাজীব আহসানের নেতৃত্বে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করবে।

সভায় আরও বক্তব্য রাখেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য আফসার উদ্দিন হাওলাদার, আলী আহমেদ হাওলাদার, হিজলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক দেওয়ান গিয়াস উদ্দিন, হিজলা গৌরব্দী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোলাইমান জমাদার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল সরদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাইনুল হাসান সম্রাট, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাসরিন খানম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাজাহান খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯