রাজবাড়ীর কালুখালীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে র্যালি ও আলোচনা সভায় অংশ নিচ্ছেন নেতা-কর্মীরা।
রাজবাড়ী (কালুখালী) প্রতিনিধি : ৩ সেপ্টেম্বর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর কালুখালীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য র্যালি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে সকাল থেকে বিকেলে অনুষ্ঠিত হয়।
বুধবার বিকেলে উপজেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হওয়া র্যালি রতনদিয়া বাজারের আশপাশের সড়ক প্রদক্ষিণ করে কালুখালী রেলওয়ে স্টেশন চত্বরে এসে শেষ হয়। র্যালিতে উপজেলা, ইউনিয়ন ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
পরে রেলওয়ে স্টেশন চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ লুৎফর রহমান খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবু। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী হারুন অর রশিদ।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রকিবুল হাসান রুমার সঞ্চালনায় অন্যান্য বক্তব্য রাখেন উপজেলা সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম মুন্নু, সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খাঁন ও আসাদুজ্জামান সূর্য এবং দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন রবিন। এছাড়া জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা র্যালি ও আলোচনা সভায় অংশ নেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
