ঢাকা, ৩১ মে ২০২৬, রবিবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পিরোজপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজনীতি | মো.মিজানুর রহমান, প্রতিনিধি ,পিরোজপুর।

(৮ মাস আগে) ৪ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১২:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৭ পূর্বাহ্ন

banglahour

শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব সড়কে পথসভায় অংশ নিচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা।

পিরোজপুর প্রতিনিধি : ৩ সেপ্টেম্বর
পিরোজপুরে পৌর বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৪টায় পিরোজপুর পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। রঙিন ব্যানার, ফেস্টুন ও জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাব সড়কে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে টাউন ক্লাব সড়কে এক পথসভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি শেখ শহীদুল্লাহ শহীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন হাওলাদারের সঞ্চালনায় সভায় বক্তৃতা দেন জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান মিঠু, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাহতাব উদ্দিন আহমেদ রিপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ ও সহ-সাংগঠনিক সম্পাদক আলিফ আহম্মেদ রাজিব প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা গর্বিত ও অনুপ্রাণিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আদর্শে এই দল প্রতিষ্ঠা করেছিলেন, সেই আদর্শই আমাদের সংগ্রামের প্রেরণা। ফ্যাসিস্ট হাসিনা সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে। আমরা ১৭ বছর আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছি। বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাব।

অনুষ্ঠানে পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯