ঢাকা, ৩১ মে ২০২৬, রবিবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলিয়াপাড়ায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ

রাজনীতি | প্রতিনিধি,সিলেট।

(৮ মাস আগে) ৫ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৮:১৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১২ পূর্বাহ্ন

banglahour

মাওলানা হাবিবুর রহমান খুলিয়াপাড়ার ১৩নং ওয়ার্ডে জামায়াত আয়োজিত কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, টানা দেড় দশক আওয়ামী ফ্যাসিবাদ জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। পতিত সরকার সবসময় দেশের স্বার্থ জলাঞ্জলী দিয়ে ভারতকে খুশী রেখেছে। তবে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ভারতের আধিপত্যবাদ থেকে দেশকে মুক্ত করেছে এবং আওয়ামী ফ্যাসিবাদকে চিরতরে বিদায় দিয়েছে।

তিনি বলেন, জামায়াত ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একটি মানবিক বাংলাদেশ গঠন করতে চায়, যেখানে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনো স্থান থাকবে না। রাষ্ট্রের সব ক্ষেত্রে ঘুষ-দুর্নীতি থাকবে না। দেশকে সন্ত্রাস-দুর্নীতিমুক্ত মানবিকভাবে পরিচালনার জন্য একটি সুযোগ চাওয়া হচ্ছে।

সমাবেশে ওয়ার্ড সভাপতি ডাঃ মোবারক হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী মিজানুর রহমান সৈকতের পরিচালনায় উপস্থিত ছিলেন মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, কোতোয়ালী পশ্চিম থানা আমীর আজিজুল ইসলাম, নায়েবে আমীর এডভোকেট সিরাজুল ইসলাম, সেক্রেটারী পারভেজ আহমদ এবং অন্যান্য নেতারা।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯