ঢাকা, ৩১ মে ২০২৬, রবিবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে আন্দোলনের মাধ্যমে প্রতিহত করা হবে: নাজমুল হাসান অভি

রাজনীতি | মো: সাফায়েত খান ওপেল,প্রতিনিধি, ধামরাই (ঢাকা)।

(৮ মাস আগে) ৫ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ১০:২৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন

banglahour

ধামরাইয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে বক্তব্য দিচ্ছেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।

অন্তর্বর্তী সরকারের ঘোষিত নির্বাচনী রোডম্যাপের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সারা দেশের ১৮ কোটি মানুষ আন্দোলন গড়ে তুলে নির্ধারিত সময়ে নির্বাচন আদায় করবে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ধামরাই উপজেলার যাত্রাবাড়ী মাঠে ধামরাই থানা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অভি বলেন, “আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন। আমরা বিশ্বাস করি সঠিক সময়ে নির্বাচন হবে। তবে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রয়েছে এবং এর পেছনে অদৃশ্য শক্তি কাজ করছে। জনগণের ভোটাধিকার হরণের এই চক্রান্ত প্রতিহত করতে সবাইকে সজাগ থাকতে হবে।”

তিনি আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত তারিখে নির্বাচন না হলে আব্দুল হামিদ খান ভাষানীর কাগমারী সম্মেলনের মতো আমরাও বর্তমান সরকারকে সালাম দিয়ে বিদায় জানাবো।”

সমাবেশে বিএনপি, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দল, মহিলা দল, কৃষকদল ও ছাত্রদলের হাজারো নেতাকর্মীর ঢল নেমে জনসমুদ্রে পরিণত হয়। বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা বাদ্যযন্ত্র বাজিয়ে উল্লাসে যোগ দেন।

সমাবেশে সভাপতিত্ব করেন ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ। প্রধান বক্তা ছিলেন ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদ, ঢাকা জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মো. নুরুল ইসলাম, ধামরাই থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক লেহাজ উদ্দিন ও ধামরাই সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব শাইখুল ইসলাম।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯