সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন ডা. তাহের
জামায়াত ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডাঃ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন না হলে আগামী নির্বাচনও অতীতের ব্যর্থ নির্বাচনগুলোরই পুনরাবৃত্তি ঘটবে। আর জুলাই সনদ যারা মানবে না, এ আন্দোলনের স্টেকের ব্যাপারে তারা বিশ্বাসঘাতকতা করবে।
তিনি বলেন, পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি নিয়ে সরকার ও নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসতে জামায়াতের আপত্তি নেই।
শনিবার সকালে স্থানীয় এক মিলনায়তনে চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সফিকুর রহমান পাটোয়ারী এবং ইউনিয়ন জামায়াত নেতা শাখাওয়াত হোসেন শামিম।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
