ভৈরব রেলওয়ে থানা পুলিশের অভিযানে গ্রেফতার হওয়া ছিনতাইকারীরা।
ভৈরবে ট্রেনের ছাদ থেকে ৪ ছিনতাইকারী গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শুভ বাদী হয়ে ভৈরব রেলওয়ে থানায় মামলা দায়ের করেছেন।
গ্রেফতারকৃতরা হলো:
- কুমিল্লা জেলার ফতুরবাজার গ্রামের বাদশা মিয়ার পুত্র রাসেল মিয়া (৩০)
- ঢাকা সুত্রাপুরের ইউসুফ মিয়ার পুত্র ওয়াক্কাস আহমেদ রুবেল (২৭)
- বরিশালের কাউনিয়ার পিতামৃত জহুর আলীর পুত্র ছরুয়ার (২৮)
- কুমিল্লার চান্দিনার আঃ মন্নানের পুত্র ইয়াসিন (১৯)
ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদ আহমেদ জানান, গ্রেফতারকৃতরা ট্রেনের ছাদে ভ্রমণ করে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত। এছাড়া ট্রেনের ছাদে ভ্রমণ করা দণ্ডনীয় অপরাধ। আজ দুপুরে তাদের ট্রেনের ছাদ থেকে গ্রেফতার করা হয়েছে। প্রত্যেকের নামে একাধিক ছিনতাইয়ের মামলা রয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
