ঢাকা, ৩১ মে ২০২৬, রবিবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিএনপি নেতার বিরুদ্ধে থানায় মামলা; প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ

রাজনীতি | মনিরুল ইসলাম দুলু, প্রতিনিধি, বাগেরহাট।

(৮ মাস আগে) ৬ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৪:৩২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

banglahour

মোংলায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের দৃশ্য।

জেলার মোংলায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান মানিক এর বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পৌর বিএনপি ও তার সহযোগী সংগঠনের আয়োজনে বের হওয়া প্রতিবাদ মিছিল পৌর শহর প্রদক্ষিণ করে। পরে পৌর মার্কেট চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন পৌর বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, শাহজাহান ফকির, বাবলু ভূইয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, নাসির তালুকদার, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম, সহ-সভানেত্রী বেবী রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা শাহজালাল সাব্বির, বিএনপি নেতা জসিম উদ্দিন, আঃ সালাম ব্যাপারী, আঃ রাজ্জাক, মোঃ সোহাগ ও নাজমুল ইসলাম মানিক প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, মোঃ মাহবুবুর রহমান মানিকের বিরুদ্ধে মামলা সম্পূর্ণ মিথ্যা। ঘটনাস্থলে তিনি উপস্থিত ছিলেন না। তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন ও হয়রানির উদ্দেশ্যে এই মামলা করা হয়েছে। মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

মাহবুবুর রহমান মানিক বলেন, “ঘটনাস্থলে আমি উপস্থিত ছিলাম না। গত এক মাসেও বাদী পক্ষের কারো সাথে আমার দেখা হয়নি। অহেতুক রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন ও হয়রানির জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে।”

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিসুর রহমান জানান, বাগেরহাট আদালতের নির্দেশে থানায় মামলা রেকর্ড করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খন্দকার তুরানুজ্জামান তার বড় ভাই খন্দকার নুর আহমেদ তারেক এর উপর হামলার ঘটনায় বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বাগেরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৬ এ নালিশী দরখাস্ত করেন। আদালত মোংলা থানাকে এ সংক্রান্ত মামলা রেকর্ডের নির্দেশ দেন। এর প্রেক্ষিতে শুক্রবার (৫ সেপ্টেম্বর) মোংলা থানায় মামলা দায়ের হয়।

মামলায় মাহবুবুর রহমান মানিককে ১ নম্বর আসামী করা হয়েছে। এছাড়া মামলায় ২, ৩ ও ৪ নম্বর আসামীরা তার ভাই।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯