ঢাকা, ৩১ মে ২০২৬, রবিবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

প্রবীণ রাজনীতিক বদরুদ্দীন উমর আর নেই

রাজনীতি | নিউজ ডেস্ক

(৮ মাস আগে) ৭ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ৩:১২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:১৬ অপরাহ্ন

banglahour

প্রবীণ রাজনীতিক বদরুদ্দীন উমর

প্রবীণ রাজনীতিক, বামপন্থি চিন্তাবিদ ও গবেষক বদরুদ্দীন উমর আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করলেও বদরুদ্দীন উমর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করে শিক্ষাজগতে বিশেষ অবদান রাখেন।

শুধু বামপন্থি রাজনীতিবিদ হিসেবেই নয়, তিনি ছিলেন একাধারে তাত্ত্বিক, লেখক, গবেষক ও বিশ্লেষক। বাংলাদেশের রাজনীতি, সমাজ ও সংস্কৃতি বিষয়ে তার অসংখ্য গ্রন্থ ও গবেষণা প্রজন্মকে প্রভাবিত করেছে। রাজনৈতিক পরিবর্তন ও জাতীয় সংকটের সময়ে তিনি বুদ্ধিজীবী মহলে গুরুত্বপূর্ণ বিশ্লেষকের ভূমিকা রেখেছেন।

১৯৩১ সালের ২০ ডিসেম্বর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার এক শিক্ষিত ও উচ্চবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন বদরুদ্দীন উমর। তার বাবা আবুল হাশিম ছিলেন অবিভক্ত বাংলার খ্যাতনামা রাজনীতিবিদ ও মুসলিম লীগের সাধারণ সম্পাদক।

প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে দেশের বামপন্থি রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯