ঢাকা, ১৪ অক্টোবর ২০২৬, বুধবার, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

প্রধান সরকারি ভবনে প্রথমবারের মতো রাশিয়ার ড্রোন হামলা

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(১ বছর আগে) ৭ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ৭:১৪ অপরাহ্ন

banglahour

কিয়েভের প্রধান সরকারি ভবনে রাশিয়ার ড্রোন হামলার সময় ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায় এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়।

প্রথমবারের মতো ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রধান সরকারি ভবনে রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে। হামলার সময় ভবন থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায় এবং টানা বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, শনিবার রাতভর হামলায় রাশিয়া ৮০৫টি ড্রোন ও ১৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে ৭৫১টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেন থেকে ছোড়া অন্তত ৬৯টি ড্রোন তারা ভূপাতিত করেছে। এর মধ্যে ২১টি ক্রাসনোদার ক্রাই, ১৩টি ভোরোনেজ অঞ্চল এবং ১০টি বেলগোরোড অঞ্চলে নামানো হয়েছে।

হামলার পর টেলিগ্রামে দেওয়া প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মিত্রদের উদ্দেশে বলেন, “৮০০টিরও বেশি ড্রোন ও ১৩টি ক্ষেপণাস্ত্র, এর মধ্যে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা হয়েছে। প্যারিসে যা কিছু সম্মত হয়েছিল, তা বাস্তবায়ন করতে হবে।”

বিবিসির কিয়েভ প্রতিনিধি জানিয়েছেন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হওয়ার কারণে রাজধানীর কেন্দ্রস্থলে রাশিয়ার এমন হামলা খুবই বিরল। তবুও এবারের হামলায় শহরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি বহুতল আবাসিক ভবন আংশিক ধ্বংস হয়েছে। এতে এক নবজাতকসহ দুইজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।

এছাড়া, জেলেনস্কির জন্মস্থান ক্রিভি রিহ শহরের তিনটি অবকাঠামোগত স্থাপনাতেও হামলা চালিয়েছে রাশিয়া। যুদ্ধবিরতি চুক্তির পরপরই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমাদের ইউক্রেনে শান্তিরক্ষী সেনা পাঠানোর বিরুদ্ধে সতর্ক করার সময়ে এই হামলা হয়।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম