ঢাকা, ৩১ মে ২০২৬, রবিবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

তারেক রহমানের হাত ধরে গড়ে উঠবে আগামীর আধুনিক বাংলাদেশ

রাজনীতি | প্রতিনিধি,সিলেট।

(৮ মাস আগে) ৭ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ৭:৩৬ অপরাহ্ন

banglahour

 একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আরও দেরিতে হতো। তবে বৃহৎ রাজনৈতিক দল বিএনপির জোর দাবির কারণে বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে। আর মাত্র পাঁচ মাস সময় বাকি। এই সময়ের মধ্যে বিএনপি দেশের কল্যাণকর ৩১ দফা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবে।

ফয়সল আহমদ বলেন, “বিএনপির ক্ষমতায় আসা এবং এই ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে। দেশনায়ক তারেক রহমানের হাত ধরেই নির্মিত হবে আগামীর আধুনিক বাংলাদেশ।”

ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ বাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “সিলেট-৬ জেলার একটি গুরুত্বপূর্ণ আসন। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষ সচেতন, শিক্ষিত ও রুচিশীল। এসব বিবেচনায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষ আমার হাতে তুলে দিয়েছিলেন। সেই আমানত রক্ষার জন্য প্রাণান্তকর চেষ্টা করেছি। স্বৈরাচার আওয়ামী সরকারের ভোট চুরি ও ষড়যন্ত্রের কারণে ধানের শীষের বিজয় ছিনিয়ে নেওয়া হয়। তারপরও লক্ষাধিক ভোট পেয়ে জনাব তারেক রহমানের বিশ্বাস আরও দৃঢ় করেছি। আমি দীর্ঘদিন ধরে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের জনগণের জন্য কাজ করে যাচ্ছি।”

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সিনিয়র সহসভাপতি বেলাল আহমদ সেলিম, সাধারণ সম্পাদক এম মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আশফাক আহমদ চৌধুরী, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ মামুন, উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম কিবরিয়া, কফিল উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট মামুন আহমদ রিপন, ছাত্রদলের ও শ্রমিকদলের নেতৃবৃন্দসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯