ঢাকা, ৩১ মে ২০২৬, রবিবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হোন্ডা-গুন্ডার রাজনীতি আর চলবে না : কুমিল্লায় হাসনাত আব্দুল্লাহ

রাজনীতি | কুমিল্লা প্রতিনিধি | মোঃ সেলিম রেজা মুন্সী

(৮ মাস আগে) ৮ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ২:৩৭ পূর্বাহ্ন

banglahour

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “হোন্ডা গুন্ডার রাজনীতি আর চলবে না। ১০টা গুন্ডা, ২০টা গুন্ডা দিয়ে নির্বাচন ঠান্ডা করার সময় শেষ হয়ে গেছে। নেতৃত্ব তৈরি হবে নেতার গুণাবলী থেকে, গুন্ডামি থেকে নয়।”

রোববার (তারিখ) বিকেলে এনসিপির নতুন সংবিধান কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়কামতা ইউনিয়নের ব্রাহ্মণখাড়া গ্রামে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “এনসিপি হলো ইনসাফের পক্ষে। আপনি যদি ইনসাফের পক্ষে থাকেন তাহলে ধরে নেবো আপনি এনসিপির পক্ষেই আছেন। বেইনসাফি করে হাজার হাজার লোক আনা আমাদের প্রয়োজন নেই।”

তিনি অপরাধ দমনে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে আরও বলেন, “অপরাধ করতে শক্তির প্রয়োজন। কিন্তু গ্রাম পর্যায়ে মানুষজন যদি অন্যায়ের বিপক্ষে এক হয়ে দাঁড়ায়, তখন অপরাধীরা আর সাহস পাবে না। যারা অপরাধ দমন করার কথা বলে তারাই আবার অপরাধীদের সাথে সম্পর্ক রাখে। থানায় অভিযোগ দিতে গেলে দেখা যায়, অপরাধীরা পুলিশের সাথে চা খায়। পুলিশেরও দোষ নেই, স্থানীয় এমপিদের চাপে তারা অনেক সময় অসহায় হয়ে পড়ে।”

তিনি বলেন, “জনগণের পাশে থাকতে এমপি, চেয়ারম্যান বা মেম্বার হওয়ার দরকার নেই। মানুষ হলেই যথেষ্ট। সত্য বলার জন্য রাজনৈতিক শেল্টার দরকার নেই। তবে সত্য বলার কারণে কেউ যদি জুলুম করে, আমি হাসনাত আব্দুল্লাহ আপনাদের পাশে দাঁড়াবো।”

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন এনসিপির দেবিদ্বার উপজেলা প্রধান সমন্বয়কারী জামাল মোহাম্মদ কবির।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সংগঠক মোঃ আরমান হোসাইন, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ, সার্চ কমিটির সদস্য কাদির আহমেদ, সাকিল আহমেদ, আবু তাহের ও আব্দুল কাদের।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯