ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ডাকসু নির্বাচন: শান্তিপূর্ণ ভোটের প্রত্যাশা

জাতীয় | বাংলা আওয়ার ডেস্ক: প্রথম আলো অবলম্বনে

(১ বছর আগে) ৮ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ৩:৩৭ পূর্বাহ্ন

banglahour

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শেষ হয়েছে রোববার (৭ সেপ্টেম্বর)। দীর্ঘ ১৩ দিনের উৎসবমুখর প্রচারের মধ্যে বড় কোনো সংঘাত বা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠেনি। আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

প্রচারণার সময় প্রার্থীরা শিক্ষার্থীদের নানা সমস্যার সমাধান, গণরুম-গেস্টরুম সংস্কৃতির স্থায়ী অবসান এবং শিক্ষার্থীদের সব সময় পাশে থাকার অঙ্গীকার করেছেন। শিক্ষক-শিক্ষার্থীরা প্রত্যাশা জানিয়েছেন, ভোট গ্রহণ থেকে শুরু করে ফলাফল ঘোষণার পুরো প্রক্রিয়ায় যেন শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির এই পরিবেশ বজায় থাকে।

ভোটের প্রচারের শেষ দিনে বিশ্ববিদ্যালয়ের বটতলায় শপথ পাঠ অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রদলের প্যানেল। সেখানে ডাকসুর ২৮টি পদ ও ১৮টি হল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা মোট ২০৫ জন প্রার্থী অংশ নেন। শপথ পাঠ করান ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।

শপথে প্রার্থীরা প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখবেন, প্রতিপক্ষের সঙ্গে আচরণে গণতান্ত্রিক মনোভাবের প্রতিফলন ঘটাবেন। একই সঙ্গে ফ্যাসিবাদী শাসনামলের ঘৃণিত গণরুম প্রথা, গেস্টরুম নির্যাতন ও জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের মতো সংস্কৃতি আর কখনো ক্যাম্পাসে ফিরে আসতে দেওয়া হবে না।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রার্থীরা বলেন, নির্বাচনের নামে কোনো গুজবে কান না দিয়ে দায়িত্বশীলভাবে ভোটে অংশ নেওয়া উচিত।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম