ঢাকা, ৩১ মে ২০২৬, রবিবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজনীতি | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি

(৮ মাস আগে) ৮ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ১০:২৩ পূর্বাহ্ন

banglahour

চুয়াডাঙ্গার দর্শনায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় দর্শনা পৌর অডিটরিয়াম চত্বর থেকে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন এবং দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয় হাবিবুর রহমান বুলেটের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর শহরের শাহরিয়ার শুভ মুক্ত মঞ্চের সামনে এসে শেষ হয়।

পরে পৌর বিএনপির আয়োজনে প্রধান সমন্বয় হাবিবুর রহমান বুলেটের সভাপতিত্বে এবং পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জাহান আলীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক তারিকুল আলম বিলু, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাবু, পৌর বিএনপির সমন্বয়ক কমিটির সদস্য নাহারুল ইসলাম, সাংবাদিক শরীফ উদ্দীন শরীফ, মমিনুল ইসলাম এবং দর্শনা সরকারি কলেজের সাবেক ভিপি হারুন অর রশিদ। সভায় বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে রাত ৯টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯