ঢাকা, ৩১ মে ২০২৬, রবিবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সাবেক ছাত্রদল নেতা আ. ন. ম. মুরাদ হোসেন স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

রাজনীতি | ব্যুরো প্রধান খুলনা

(৮ মাস আগে) ৮ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ১০:২৬ পূর্বাহ্ন

banglahour

খুলনার দিঘলিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও খুলনা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আ. ন. ম. মুরাদ হোসেনের মৃত্যুতে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধ্যায় দিঘলিয়া থানা বিএনপির আয়োজনে সেনহাটী সরকারি মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। দিঘলিয়া থানা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল।

শোকসভায় বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, সাবেক ছাত্রদল নেতা ওয়াহিদুজ্জামান রানা, বিএনপি নেতা পারভেজ সাজ্জাদ বাবলা, অধ্যাপক মনিবুর রহমান, মোজাম্মেল শরীফ, খন্দকার ফারুক হোসেন, মোল্যা বিল্লাল হোসেন, গাজী জাকির হোসেন, মোল্যা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, শেখ মোসলেম উদ্দিন, আবুল কালাম আজাদ, শহিদুল ইসলাম চৌধুরী, মোল্যা আবেদ হোসেন, সেতারা সুলতানা, মল্লিক কামরুল ইসলাম, মো. জহিরুল ইসলাম, মামুন রেজা অপু ও গাজী মনিরুল ইসলাম প্রমুখ।

বক্তারা তাদের স্মৃতিচারণে বলেন, আ. ন. ম. মুরাদ হোসেন ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা ছিলেন। তার সাহসী নেতৃত্বে আন্দোলনে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করে, যার ফলে তৎকালীন সামরিক জান্তা এরশাদকে ক্ষমতা ছাড়তে বাধ্য হতে হয়। তারা আরও বলেন, ভবিষ্যতে দেশে ফ্যাসিবাদ সৃষ্টি হলে ছাত্রদল আবারও নেতৃত্ব দেবে।

শোকসভা শেষে মুরাদ হোসেনের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯