ঢাকা, ৩১ মে ২০২৬, রবিবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিএনপি বাংলাদেশের মানুষকে পথ দেখাবে: মির্জা ফখরুল

রাজনীতি | এমদাদুল ইসলাম ভুট্টো, ঠাকুরগাঁও প্রতিনিধি।

(৮ মাস আগে) ৮ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ১:২৫ অপরাহ্ন

banglahour

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে নতুন বিএনপি গঠিত হবে—যে বিএনপি বাংলাদেশের মানুষকে পথ দেখাবে।

সোমবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, নতুন কমিটির মাধ্যমে ঠাকুরগাঁওকে সত্যিকার অর্থে গণতান্ত্রিক জেলায় পরিণত করা সম্ভব হবে। তিনি দাবি করেন, বিএনপিই হলো সেই দল যারা দেশে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে এবং সংস্কারের ধারক-বাহক হিসেবে কাজ করেছে। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা ও বেগম খালেদা জিয়ার ঘোষিত ভিশন ২০৩০-এর প্রসঙ্গ টেনে বলেন, এসব কর্মসূচি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সহায়ক হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নেতা সামুজ্জামান দুদু। এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দীর্ঘ আট বছর পর জেলার পাঁচ উপজেলা ও তিন পৌরসভার ৮০৮ জন কাউন্সিলর ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করছেন। রিপোর্ট লেখা পর্যন্ত সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ চলছিল। এ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী এবং পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ।

অন্যদিকে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সাল আমিন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯