ঢাকা, ৩১ মে ২০২৬, রবিবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মুক্তাগাছায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি | রিপন সারওয়ার, ময়মনসিংহ প্রতিনিধি।

(৮ মাস আগে) ৯ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ১২:৩৫ অপরাহ্ন

banglahour

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ৩নং তারাটি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রফিকুল হাসান জনি এবং সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আব্দুছ ছাওয়ার।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুক্তাগাছা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান লেবু। উদ্বোধন করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফ। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ নাফিজ ইমতিয়াজ রোমান।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একে এম জাহাঙ্গীর আলম, মোঃ হাফিজুর রহমান খান মন্জু, মোঃ মতিউর রহমান খোকন, ৩নং তারাটি ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন বকুল, সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম কালা, দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি কাজী রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরে হাসানুজ্জামান সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ছাদ্দাম হোসেন এবং শহীদ স্মৃতি সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সারোয়ার ইকরীম জিম।

বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনে বিএনপির একক প্রার্থী আলহাজ্ব জাকির হোসেন বাবলুকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে নতুন নেতৃত্ব বাছাই ও সাংগঠনিক কাঠামো দৃঢ় করার লক্ষ্যে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সম্ভাব্য প্রার্থীদের নাম প্রস্তাব করা হয়।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯