ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনায় আয়কর বিভাগের গণশুনানি অনুষ্ঠিত

সারাদেশ | ব্যুরো প্রধান খুলনা

(১ বছর আগে) ৯ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ১০:০১ অপরাহ্ন

banglahour

গতকাল খুলনা ট্যাক্সেস আপিলাত ট্রাইবুনাল দ্বৈত বেঞ্চের আয়োজনে ট্রাইবুনাল কার্যালয়ে আয়কর বিভাগের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। করদাতাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ শুনতে সম্মানিত ট্রাইবুনাল সদস্য, আয়কর আইনজীবী এবং বিচার প্রার্থী উপস্থিত ছিলেন।

শুনানিতে খুলনা আয়কর আইনজীবী সমিতির সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খান মনিরুজ্জামান করদাতাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তিনি ও অন্যান্য আইনজীবী দ্রুত অডিট, আপিল ও ট্রাইবুনাল মামলার নিষ্পত্তি করার দাবি জানান। উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী এম শাহনওয়াজ আলী, মোহাম্মদ মজিবুর রহমান, এম হারুন অর রশিদ, সমিতির সাধারণ সম্পাদক আওরঙ্গজেব ও সদস্য মোঃ নাজমুল হুদা।

ট্রাইবুনালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সদস্য আবুল বাশার আকন ও মোহাম্মদ জাকির হোসেন। এছাড়াও খুলনার আপিল কমিশনার গোলাম সরোয়ার হোসেন ও কর কমিশনার শেখ মোঃ মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

বিচারকগণ করদাতাদের সতর্ক করেছেন যে, আয়কর আইন ২০২৩ অনুযায়ী রিটার্ন নির্ভুলভাবে দাখিল না করলে এর সম্পূর্ণ দায় করদাতার উপর বর্তাবে। বিশেষ করে অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে রিটার্ন পূরণ না করলে শূন্য রিটার্ন দাখিলের সম্পূর্ণ দায়ভার করদাতাকে নিতে হবে।

ট্রাইবুনাল জানিয়েছে, এই ধরনের গণশুনানি প্রতি মাসে একবার আয়োজন করা হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম