ঢাকা, ৩১ মে ২০২৬, রবিবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

গভীর ষড়যন্ত্র প্রতিফলিত হয়েছে ডাকসু নির্বাচনে ময়মনসিংহে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে

রাজনীতি | কাজী মোহাম্মদ মোস্তফা, প্রতিনিধি : ময়মনসিংহ

(৮ মাস আগে) ১০ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ৬:০০ অপরাহ্ন

banglahour

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, গভীর ষড়যন্ত্র প্রতিফলিত হয়েছে ডাকসু নির্বাচনের মাধ্যমে। মুক্তবুদ্ধি ও মুক্তচিন্তা বিরোধীরা আজকে বিজয়ী হয়েছে। এটা বিজয় নয় ছাত্র-জনতার বিজয়কে কেড়ে নেওয়া হয়েছে। সেই ষড়যন্ত্র আমরা আগেই অনুমান করেছিলাম কিন্তু ধরতে পারিনি। নিয়ন্ত্রণ করতে পারিনি এটা নি:সন্দেহে আমাদের ব্যর্থতা। গতকাল ডাকসু নির্বাচনে স্বৈরাচার আর রাজাকার একাকার হয়ে গেছে।
আজ (বুধবার) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলির সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন, আবু ওয়াহাব আকন্দসহ বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। পরে দলীয় কার্যালয় থেকে উত্তর জেলা মহিলা দলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে জেলা, উপজেলা ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯