ঢাকা, ৩১ মে ২০২৬, রবিবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বকশীগঞ্জে বহিষ্কৃত নেতাদের কর্মী সমাবেশ বর্জনের আহ্বান বিএনপির

রাজনীতি | আলী আকবর, জামালপুর:

(৮ মাস আগে) ১০ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ৬:০৬ অপরাহ্ন

banglahour

জামালপুরের বকশীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত নেতাদের ডাকা কথিত কর্মী সমাবেশে দলীয় নেতা-কর্মীদের অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনসমূহ।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বকশীগঞ্জ খয়ের উদ্দিন মাদরাসা মাঠে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই আহ্বান জানানো হয়।

বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল হক প্রিন্স অভিযোগ করেন, "দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিভিন্ন সময় বহিষ্কৃত কিছু নেতা আগামী ১৩ সেপ্টেম্বর নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে কথিত কর্মী সমাবেশের ডাক দিয়েছে এবং তার পক্ষে প্রচারণা চালাচ্ছে। এরা বিগত ফ্যাসিস্ট সরকারের সময় কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নিয়েছিল। এখন তারা বিএনপির চলমান আন্দোলন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রে লিপ্ত।"

তিনি আরও বলেন, "এই কর্মী সমাবেশে দলের চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক আইজিপি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুমকে অংশ না নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।"

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুজ্জামান গামা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯