রাজবাড়ীর কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহুয়া আফরোজ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ, কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন, উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার, উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবুবকর সিদ্দিক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সরকার রওশন-আরা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল আলীম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. তরিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী রিপন চন্দ্র শীল, সমবায় কর্মকর্তা আব্দুল জব্বার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়ারহাউজ ইন্সপেক্টর মো. জিল্লুর রহমান।
এছাড়া সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—রতনদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীন নিলুফা, মাজবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম, এবং সাওরাইল ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী।
সভায় উপজেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধ, স্বাস্থ্যসেবা, কৃষি, শিক্ষা ও অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও সমস্যার চিত্র তুলে ধরেন এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে মতামত দেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
