ঢাকা, ২৪ অক্টোবর ২০২৬, শনিবার, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

অবৈধ সরকার প্রতিনিয়ত জনগণকে ভয় দেখাচ্ছে- বিএনপি

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৫ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার, ৬:৩৩ অপরাহ্ন

banglahour

ঢাকা: বর্তমান অবৈধ সরকার প্রতিনিয়ত জনগণকে ভয় দেখাচ্ছে। সভা-মিছিলে হামলা করে আহত, নিহত করছে। নির্যাতিত করে আন্দোলনকারীদের বিরুদ্ধে গায়েবি মামলা দিচ্ছে এবং বিরোধী দলের প্রতিটি কর্মসূচিতে পাল্টা কর্মসূচি দিয়ে সংঘাত সৃষ্টি করতে চাইছে।

আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন এই মন্তব্য করেন।

তিনি বলেন, দেশের জনগণ এই দুঃসহ বর্তমান এবং অনিবার্য ধ্বংস থেকে বাঁচতে চায়। সরকারী দল এবং তাদের ঘনিষ্ঠজনেরা দেশের সরকারী, বেসরকারী ব্যাংকগুলো থেকে ক্ষমতাসীনদের সহযোগীতায় ঋণের নামে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করছে।

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম