ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটির লংগদুতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন

সারাদেশ | রাঙ্গামাটি প্রতিনিধি

(১ বছর আগে) ১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৪:৪২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:১৫ পূর্বাহ্ন

banglahour

রাঙ্গামাটির লংগদু উপজেলায় আগুনে ক্ষতিগ্রস্ত মাইনী বাজার পরিদর্শন করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে তিনি উপজেলায় আগুনে ক্ষতিগ্রস্ত মাইনী বাজার পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন। এসময় তিনি উপজেলায় রিজার্ভ পানির ট্যাংক নির্মানসহ জরুরী অগ্নি নির্বাপনে প্রয়োজনীয় আধুনিক সরঞ্জামাদি প্রদানের আশ্বাস প্রদান করেন। এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারকে ৩০ কেজি করে খাদ্যশষ্য, মেধাবী শিক্ষার্থীদের এককালিন আর্থিক অনুদান ও বাজারের জন্য সোলার প্যানেল প্রদান করেন। 
এসময় জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশীদ, রাঙ্গামাটি চেম্বার অব কমার্সের সভাপতি এড. মামুনুর রশিদ মামুন, লংগদু উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শাহ নেওয়াজ, মাইনী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন সওদাগরসহ জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বলেন, যেহেতু দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করে জেলা প্রশাসন। তবুও পার্বত্য উপদেষ্টার সাথে পরামর্শ করে মাইনী বাজারে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ২টা ৪৫ মিনিটে মাইনীমুখ বাজারে লঞ্চঘাট একটি হোটেল থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করা হয়। এতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৫টি দোকান একটি মসজিদসহ ১৭টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্তরা জানান।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম