ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের বিকল্প নেই: প্রধান উপদেষ্টা

জাতীয় | তাহিরুল ইসলাম বিশেষ প্রতিনিধি ।

(১ বছর আগে) ১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৭:১৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৩৭ পূর্বাহ্ন

banglahour

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময়ের বাইরে নির্বাচনের কোনো বিকল্প সরকারের হাতে নেই।

বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এ কথা জানান প্রধান উপদেষ্টা।

তিনি বৈঠকে বলেন,
বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান তিনটি ম্যান্ডেটের অন্যতম হচ্ছে সংস্কার। তাই নির্বাচন ও বিচারের মতোই জুলাই সনদ বাস্তবায়নকেও সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে।

দুই ঘণ্টাব্যাপী এই বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং রাজনৈতিক দলগুলোর বিভিন্ন প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ১৪ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। খুব শিগগিরই কমিশন তাদের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেবে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম