ঢাকা, ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

অদৃশ্য এক শক্তি বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে:ডক্টর শেখ ফরিদুল ইসলাম

রাজনীতি | মনিরুল ইসলাম দুলু,বাগেরহাট প্রতিনিধি

(১ বছর আগে) ১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৭:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৪৮ অপরাহ্ন

banglahour

দেশ পুনর্গঠনে আপনারা এগিয়ে আসুন। আপনাদের সাথে নিয়ে আমরা দেশ ও মানুষের সেবা করবো। দলের নাম ভাঙ্গিয়ে কেউ অপকর্মে লিপ্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । মানুষের আস্তা অর্জন করতে হবে। মানুষের কাছে যেতে হবে। মানুষের সেবা করতে হবে।তিনি আরো বলেন, বয়োজ্যেষ্ঠদের পরামর্শক্রমে কাজ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অদৃশ্য এক শক্তি ঐক্যবদ্ধ হয়ে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দলের মধ্যকার ভুল বুঝাবুঝি ও বিভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন, সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের রাজনীতি করতে হবে। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পাহাড়ী-বাঙ্গালী, বিশ্বাসী-অবিশ্বাসী সকলকে নিয়ে একসাথে কাজ করতে হবে। দলের প্রবীণ নেতৃত্ব ও ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করতে হবে। 
বাগেরহাটের রামপালে বিএনপির বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন জেলা বিএনপি যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

মুলত লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম লন্ডন সফর শেষে শুক্রবার তার নিজ এলাকায় আসাকে কেন্দ্র করে এক স্বাগত ও সংবর্ধনা সমাবেশের আয়োজন করে রামপাল-মোংলার বিএনপির নেতা-কর্মীরা। বিপুল সংখ্যক নেতা-কর্মীরা শুক্রবার বিকেলে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামকে বাগেরহাট কাটাখালী-নওয়াপাড়া মোড় থেকে প্রায় ১ হাজার গাড়ী বহর নিয়ে তাকে স্বাগত জানিয়ে সংবর্ধনা-সমাবেশ স্থলে আসেন। এরপর বিকেল সাড়ে ৫টায় রামপাল খেয়াঘাট সংলগ্ন মাঠে তাকে ফুলেল সংবর্ধনা জানান নেতা-কর্মীরা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারী, সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, মোংলা উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, সাংগঠনিক সম্পাদক শাকির হোসেন ও রামপাল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান পিয়াল। 

 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম