ঢাকা, ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ইসলামী শাসন কায়েম হলে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে : শায়েখে চরমোনাই

রাজনীতি | ব্যুরো প্রধান, খুলনা

(১ বছর আগে) ১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ১২:১০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৪৭ অপরাহ্ন

banglahour

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হলে ঘুষ, দুর্নীতি, অন্যায় ও অনিয়ম বন্ধ হবে। আর এগুলো বন্ধ হলে গরিব মানুষের সংখ্যা কমে যাবে।

আজ (শনিবার) সকালে খুলনার দিঘলিয়া উপজেলায় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত ওলামা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শায়েখে চরমোনাই আরও বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও কল্যাণের জন্য ইসলামী জীবনব্যবস্থা প্রতিষ্ঠা অপরিহার্য। এজন্য ওলামা-মাশায়েখদের পাশাপাশি নিম্ন ও মধ্যবিত্ত জনগণকে ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি আজিজুর রহমান সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ, নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আওয়ালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম