ময়মনসিংহের ভালুকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে শরিফ ও নিরব নামে বাসের দুইজন হেলপার নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৫ জন।আজ (শনিবার) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার ভরাডোবা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শরিফ ময়মনসিংহের হালুয়াঘাটের গাঙ্গিনারপাড় এলাকার নুরুল আমিনের ছেলে এবং নিরব ময়মনসিংহ নগরীর পাটগুদাম এলাকার বাসিন্দা।
ভরাডোবা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী মাসুদ জানান, দুর্ঘটনা কবলিত অংশে ঢাকাগামী লেনে সংস্কার কাজ চলায় উভয় দিকের যানবাহন এক লেন দিয়ে চলাচল করছিল। এ সময় হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস ও ঢাকা থেকে নেত্রকোনাগামী অয়ন-রায়ান পরিবহনের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পুলিশ বাস দুটি জব্দ করলেও ঘাতক চালককে পালিয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
