ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটিতে পার্বত্য জেলা সমূহের ভুমি ব্যবস্থাপনা ডিজিটাইজেশন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

সারাদেশ | রাঙ্গামাটি প্রতিনিধি

(১ বছর আগে) ১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৩:০৮ অপরাহ্ন

banglahour

পার্বত্য চট্টগ্রামে বিদ্যমান ভুমি সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা।

শনিবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ভুমি মন্ত্রণালয়ের ভুমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় আয়োজিত পার্বত্য জেলা সমূহের ভুমি ব্যবস্থাপনা ডিজিটাইজেশন সংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সুপ্রদীপ চাকমা বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে ভুমি ব্যবস্থাপনা নিয়ে মাস্টার প্ল্যান থাকলেও আমাদের দেশে এখনো তা হয়নি। তাই ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভুমি সমস্যা সহজে সমাধানের জন্য সরকার কার্যকর উদ্যোগ নিচ্ছে।

চট্টগ্রাম বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নূরুল্লাহ নূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ভুমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, তিন পার্বত্য জেলার জেলা প্রশাসক, হেডম্যান-কার্বারী, সাংবাদিকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আসন্ন দুর্গাপূজা ও কঠিন চীবর দান নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপনে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন সুপ্রদীপ চাকমা।

কর্মশালা শেষে তিন পার্বত্য জেলার সার্কেল চীফ, জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক ও হেডম্যান-কার্বারীদের নিয়ে একটি আলাদা সভা অনুষ্ঠিত হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম