ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটাধিকার নিষিদ্ধ নয়: উপদেষ্টা ফাওজুল

সারাদেশ | মো: সাফায়েত খান ওপেল, ধামরাই প্রতিনিধি ।

(১ বছর আগে) ১৪ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ১০:৩৯ পূর্বাহ্ন

banglahour

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটাধিকার নিষিদ্ধ নয়। তারা জাতীয় সংসদ নির্বাচনে কোন দলে ভোট দেবেন, তা নির্ধারণ করার অধিকার কেবল তাদেরই আছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ঢাকার ধামরাই উপজেলা পরিষদে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো দল নেই, তাই তারা নিরপেক্ষ ভূমিকা পালন করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। সরকারি কোনো কর্মকর্তা নির্বাচনে কোনো দলের পক্ষ নিলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, নির্বাচনে যে দলই জিতুক না কেন, সরকারি কর্মকর্তাদের সেই সরকারের পক্ষেই কাজ করতে হবে। আওয়ামী লীগ ২০১৮ সালে যে নির্বাচন করেছিল, সেটা দিনের ভোট রাতে হয়েছিল। সেটা ছিল লায়লাতুল নির্বাচন।

বিদ্যুৎ পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, বর্তমানে বিদ্যুৎ সংকট নেই। কিছু কারখানায় গ্যাসের ঘাটতি থাকলেও তা শিগগিরই সমাধান হবে। তিনি বলেন, লোডশেডিং নিয়মিত মনিটরিং করা হচ্ছে।

এছাড়া ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ চলার কারণে মানুষের সাময়িক দুর্ভোগ হলেও এটাকে উন্নয়নের অংশ বলে মন্তব্য করেন তিনি।

পরে উপদেষ্টা বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম