কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়।
জেলা প্রশাসক সিফাত মেহনাজ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম পুলিশ সুপার মাহফুজুর রহমান, সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার মেজর আহাদ, বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিন ও সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু প্রমুখ।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নয়নের জন্য বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ করে—
আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন,
মাদক চোরাচালান বন্ধ,
অনলাইন জুয়া প্রতিরোধ
ইত্যাদি বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়।
সভায় রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক ও জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
