দীর্ঘ ৯ বছর পর কিশোরগঞ্জে বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে কুলিয়ারচরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৫টায় জেলা অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল মিল্লাত।
সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন:
খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী। তিনি দীর্ঘ সাড়ে ৫ বছর কারাভোগ করেছেন কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেননি।
তিনি নেতাকর্মীদের চাঁদাবাজি ও দখল থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইতে হবে।
বিএনপি ১৬ বছর ধরে জনগণের ভাত ও ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সংগ্রাম করছে। ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়নে অনেক নেতাকর্মী খুন, গুম ও মিথ্যা মামলার শিকার হয়েছেন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা আসন্ন সম্মেলনকে সফল করে তুলতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
