ঢাকা, ২৪ জুন ২০২৬, বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দক্ষিণ সুরমায় জামায়াতের মহিলা সমাবেশ অনুষ্ঠিত

রাজনীতি | সিলেট প্রতিনিধি।

(৯ মাস আগে) ১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৯:০০ অপরাহ্ন

banglahour

ইসলামী হুকুমাত প্রতিষ্ঠায় যুগে যুগে নারীদের অবদান ছিলো অপরিসীম উল্লেখ করে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, নারীরা সমাজ ও পরিবারের অবিচ্ছেদ্য অংশ। তাদের অবহেলা করে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। ইতিহাস সাক্ষী, ইসলামী হুকুমাত প্রতিষ্ঠায় নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তিনি বলেন, আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয় যে আমরা নারী বিদ্বেষী। অথচ আমাদের প্রতিষ্ঠানে পুরুষের পাশাপাশি নারীরাও নিরাপদ পরিবেশে কাজ করছেন। আমরা নারীদের ইসলাম প্রদত্ত সকল মর্যাদা নিশ্চিত করতে চাই। আগামী নির্বাচনে যোগ্য প্রার্থী নির্বাচনে নারী সমাজকে এগিয়ে আসতে হবে। তাহলেই নিরাপদ, বাসযোগ্য ও মানবিক বাংলাদেশ গঠন সম্ভব হবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নগরীর দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় সিলেট মহানগর জামায়াতের মহিলা বিভাগ আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২৬নং ওয়ার্ড জামায়াত সভাপতি এসএম মুসা আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুস সোবহানের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী ব্যবসায়ী সেলিম আহমদ, ওয়ার্ড জামায়াতের সহসভাপতি আব্দুল আহাদ রুহেল, কদমতলী ইউনিট সভাপতি আকরাম হোসেন, সমাজসেবী সেলিম আহমদ ও মালেক আহমদ।

সমাবেশে মহিলা জামায়াতের থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের দায়িত্বশীলসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক নারী উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯