ঢাকা, ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পিআরের নামে নির্বাচন বানচালের ষড়যন্ত্র জনগণ মানবে না : ফয়সল চৌধুরী

রাজনীতি | সিলেট প্রতিনিধি।

(১ বছর আগে) ১৯ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৯:৫১ অপরাহ্ন

banglahour

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, পিআর এর দাবি হঠকারিতা ছাড়া আর কিছুই নয়। এগুলো নির্বাচন বানচালের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

তিনি আরও বলেন, বিয়ানীবাজার-গোলাপগঞ্জে সচেতন ও শিক্ষিত মানুষের হার বেশি। অতীতেও তারা ধানের শীষকে মূল্যায়ন করেছেন। দেশের মানুষ ভোট দিয়ে নেতা নির্বাচন করতে চায়। একজনকে ভোট দিলাম, নেতা হয়ে গেল আরেকজন—এই পদ্ধতি এ দেশের মানুষ কখনো মেনে নেবে না।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিয়ানীবাজার উপজেলার ১১নং লাউতা ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফার পক্ষে প্রচারণা ও লিফলেট বিতরণ শেষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্রকাঠামোকে আমূল পাল্টে দিয়ে বাংলাদেশকে সুখি-সমৃদ্ধ দেশে রূপান্তরিত করবে। তাই এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং এজন্য দিনরাত পরিশ্রম করতে হবে।

লিফলেট বিতরণ কর্মসূচি লাউতা ইউনিয়নের কালিবাড়ি বাজার, জলঢুপ থানা বাজার, বারইগ্রাম বাজার ও বাহাদুরপুর মাদ্রাসা বাজারে অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, সহ-সভাপতি আব্দুল মন্নান চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন, প্রচার সম্পাদক ফয়েজ আহমদ, উপজেলা বিএনপি নেতা কাদির আহমদ, সমস উদ্দিন, হোসেন আহমদ মেম্বার, লাউতা ইউনিয়ন বিএনপি সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সিলেট জেলা যুবদলের পশু ও মৎস্য বিষয়ক সম্পাদক খায়রুল আলম, বিয়ানীবাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ হাসনাত জামিল, যুবদল নেতা রেজা আহমদ, অলিউর রহমান তারেক, জামিল আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক লিমন আহমদ, নুরুল আমিন সুমন, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক সানি আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব, হোসাইন আহমদ, অমর আহমদ প্রমুখ।

কর্মসূচিতে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী এবং সাধারণ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম