ঢাকা, ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনায় জামায়াতে ইসলামী’র সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রাজনীতি | ব্যুরো প্রধান খুলনা

(১ বছর আগে) ১৯ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ১০:২৫ অপরাহ্ন

banglahour

খুলনায় শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগীয় সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ প্রধান অতিথির বক্তৃতায় জনগণকে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও কালো টাকামুক্ত, পেশীশক্তি-মুক্ত কোয়ালিটিপূর্ণ পার্লামেন্টের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে এবং জনগণ অন্তবর্তী সরকার গঠন করেছে। এ সময়ে জনগণের ৭০ শতাংশ পিআরের পক্ষে সমর্থন জানিয়েছে। তিনি আরও বলেন, পিআর বাস্তবায়নের জন্য গণভোট দিন, যদি জনগণ পিআরের বিপক্ষে যায় আমরা তা মেনে নেব। পিআরের মধ্য দিয়ে সকলের অংশীদারিত্ব নিশ্চিত হলে আর কোনো দলের পক্ষে ফ্যাসিবাদী হয়ে ওঠার সুযোগ থাকবে না।

সমাবেশে বাংলাদেশের বিভিন্ন জেলা ও মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খুলনা-৩ আসনের সংসদ প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান সভাপতিত্ব করেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাদ্দিস আব্দুল খালেক, মাওলানা আবুল কালাম আজাদ, মাস্টার শফিকুল আলম, মাওলানা এমরান হুসাইন এবং খুলনা মহানগরী ও জেলা নেতারা।

এডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, আপনারা লেভেল প্লেয়িং ফিল্ড মেইনটেইন করতে পারছেন না। তাহলে সুষ্ঠু নির্বাচন কীভাবে হবে? তাই আমাদের দাবি, জুলাই সনদের আইনি ভিত্তি দিন, সাংবিধানিক অর্ডার জারি করুন, গণভোট দিন এবং ফ্যাসিবাদের কার্যক্রম স্থগিত করুন।

মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, পিআর পদ্ধতিতে কেন্দ্র দখল বা টাকা দিয়ে ভোট কেনা যাবে না। জুলাইয়ের লড়াই-সংগ্রামের লক্ষ্য হচ্ছে নতুন বাংলাদেশ, যেখানে ৫৪ বছরের শাসনের পুরনো কায়দা আর ফিরে আসবে না।

সভাপতির বক্তব্যে অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন, পিআর পদ্ধতি চালু করা, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের জুলুম ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় ট্রাইব্যুনাল ও বিরোধী দলের কার্যক্রম সীমিত করার দাবিগুলো জনগণের রক্তের দামে অর্জিত ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ রক্ষার শপথ।

বিক্ষোভ মিছিলটি ডাকবাংলোস্থ সোনালী ব্যাংক চত্বর থেকে শুরু হয়ে ফেরীঘাট মোড়, পাওয়ার হাউজ মোড়, সঙ্গীতার সামনে ও শিববাড়ি (শহীদ মীর মুগ্ধ) মোড়ে গিয়ে শেষ হয়। এতে হাজার হাজার জামায়াতে ইসলামীর নেতা-কর্মী ও সাধারণ জনতা অংশ নেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম