ঢাকা, ২৪ জুন ২০২৬, বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শিক্ষর্থীরা ছাত্রশিবিরকে ভোট দিয়ে বুঝিয়ে দিয়েছে এদেশের যুবসমাজ ইসলামের পক্ষে; এডভোকেট মতিউর রহমান আকন্দ

রাজনীতি | রিপন সারওয়ার , ময়মনসিংহ প্রতিনিধি

(৯ মাস আগে) ২১ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ৫:৩৯ অপরাহ্ন

banglahour

 বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার বিভাগের সেক্রেটারি জামায়াতে ইসলামী মনোনীত ময়মনসিংহ-৫ মুক্তাগাছা সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, ঢাকা বিশ্ব বিদ্যালয় ও জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয়ের ৬০ হাজার শিক্ষার্থী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে ভোট দিয়ে বুঝিয়ে দিয়েছে এদেশের যুবসমাজ ইসলামের পক্ষে। আজকে যুবসমাজ জেগে উঠেছে। আগামীদিনে যুবসমাজের নেতৃত্বে ইসলামের পক্ষের শক্তি বিজয়ী হবে ইনশাআল্লাহ। শনিবার বাদ আছর মুক্তাগাছা উপজেলার বিরাশি উচ্চ বিদ্যালয় মাঠে সীরাতুন্নবী (সাঃ) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে কোন ধরনের মাস্তানি মুক্তাগাছায় চলতে দেওয়া হবে না, কোন মানুষ অন্যায় কাজ করতে পারবে না। কারও জমি কেউ দখল করতে পারবে না। যিনি দখল করবেন তার বিরুদ্ধে আমরা দাড়িয়ে যাব, দখলমুক্ত করে যার জমি তার কাছে ফিরিয়ে দেওয়া হবে।
বেকারত্বের অভিশাপ থেকে মুক্তাগাছাবাসীকে মুক্ত করা আমাদের প্রধান কাজ। যুবকদের কর্মসংস্থানের জন্য মুক্তাগাছা প্রত্যেকটি ইউনিয়নে একটি করে ফ্যাক্টরি তৈরি করা হবে। এরপরও যারা বেকার থাকবে তাদেরকে পৃথিবীর বিভিন্ন দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। ভিক্ষাবৃত্তি মুক্তাগাছার মাটিতে থাকবে না এই ভাবে মুক্তাগাছাকে গড়ে তুলব। এটা ইসলামের শিক্ষা। 
মুক্তাগাছায় যত টাক যাকাত আদায় হবে, রাষ্ট্রীয়ভাবে যাকাতের টাকা বন্টণ হবে এখানকার দরিদ্রদের মাঝে। উপজেলার বিভিন্ন হাট-বাজারে কোন ইজারাদার থাকবে না। হাট-বাজার থেকে যে টাকা উঠবে সমস্ত টাকা মুক্তাগাছা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। এই টাকা মানবতার কল্যাণে ব্যয় হবে। এই সমস্ত কাজ করা সম্ভব দুইটি গুণের কারণে। তারমধ্যে একটি হল ‘সততা’ অপরটি হল ‘ন্যায়-নীতি’। ইসলাম আমাদেরকে এই দুটোই শিক্ষা দেয়। আপনারা যদি আমাদেরকে মুক্তাগাছায় দায়িত্ব পালন করার সুযোগ করে দেন তাহলে আমরা এই দুটো গুণের ভিত্তিতেই দায়িত্ব পালন করব।

আজকে বাংলাদেশের রাজনীতি একটি চরম উত্তপ্তর মধ্যে চলছে। কিছু কিছু বন্ধু আমাদেরকে বলেন জামায়াতে ইসলামী নির্বাচন চায় না। কারণ আমরা পিআর সিস্টেমের কথা বলছি। পৃথিবীর ৯১টি দেশে পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতির নিয়মে নির্বাচন হচ্ছে। এই ভাবে নির্বাচন হলে দেশের জনগণের একটি ভোটও নষ্ট হবে না। সবগুলো ভোট কাজে লাগবে। তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেউ কেন্দ্র দখল করতে পারবে না, মাস্তানি করতে পারবে না। সব দখল বন্ধ হয়ে যাবে, ভাল পরিবেশে মানুষ ভোট দেবে। ভাল ভাল লোকেরা সংসদ সদস্য নির্বাচিত হবে। 
ঢাকা ও জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয়ে নির্বাচনের পর আমাদের চাঁদাবাজ বন্ধুরা একটু থামছেন। তারা নির্বাচন বর্জন করেছে। তাদেরকে বলি নির্বাচন বর্জন না করে চাঁদাবাজি বর্জন করুন। কারণ আপনারা তো ভোট পাননি চাঁদাবাজীর কারণে। আগামীদিনে যেখানেই চাঁদাবাজি হবে জনগণ সেখানেই তাদেরকে প্রত্যাখ্যান করবে। জামায়াত নির্বাচন বানচাল করতে চায় না, জামায়াতের আমির বলেছেন ফেব্রুয়ারির মধ্যে রোজার আগে নির্বাচন হতে হবে। তবে এর আগে বিচার, পিআর পদ্ধতি এবং জুলাই সনদকে সাংবিধানিক রূপ দিতে হবে। আমরা এর ভিত্তিতে আগমীদিনে দাঁড়ি পাল্লা প্রতীক নিয়ে নির্বাচনে ঝাপিয়ে পড়ব ইনশাআল্লাহ। আপনারা যারা নির্বাচনে দাঁড়ি পাল্লার পক্ষে লড়াই করবেন এই এলাকার যতগুলো কেন্দ্র আছে প্রত্যেকটি কেন্দ্রে আমাদের বিজয় নিশ্চিত করতে হবে। 
সীরাতুন্নবী (সাঃ) মাহফিলে আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন মুক্তাগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোঃ শামছুল হক, মুক্তাগাছা উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ মুহাম্মদ মোজাহিদ, পৌর জামায়াতের আমীর আফতাবুর রহমান আকন্দ, উপজেলা জামায়াতের সংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হাবিবুল হক শরীফ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোস্তাফা রায়হান, তারাটি ইউনিয়ন সভাপতি মোঃ আশরাফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাটি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সভাপতি মোঃ আব্দুল বারেক। সীরাত মাহফিলে অত্র ইউনিয়নের নেতাকর্মী, সাধরণজনতাসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।  

 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯